Upcoming Events

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

আপনার ও আপনার প্রিয়জনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নোভা ফাউন্ডেশন নিয়ে আসছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা—যেখানে সঠিক যত্ন, পরামর্শ ও ওষুধ পাবেন একদম বিনামূল্যে!

অনুষ্ঠানের বিবরণ

  • তারিখ: প্রতি মাসের প্রথম শুক্রবার
  • সময়: বাদ জুমা
  • স্থান: সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, মহিষাবান, গাবতলী, বগুড়া

এই সেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত

  • সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ
  • প্রয়োজনে বিনামূল্যে ওষুধ বিতরণ
  • স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ

উদ্দেশ্য

এই উদ্যোগের লক্ষ্য হলো সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারা সুস্থ জীবনের সুযোগ পান।

আপনার অংশগ্রহণ

আপনার পরিবার, প্রতিবেশী ও পরিচিত দরিদ্র মানুষদের নিয়ে আসুন এবং এই সেবায় অংশ নিন।

🤝 সহযোগিতায়: মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া

View Details
Zakat Distribution Program 2026

Zakat Distribution Program 2026

In the sacred month of Ramadan, Zakat becomes a powerful source of relief for those who struggle silently throughout the year. With this spirit of responsibility and compassion, Nova Foundation will organize its Zakat Distribution Program 2026 on 18 March 2026 in Bogura.

Zakat is one of the five pillars of Islam. It is not optional charity—it is a mandatory obligation upon eligible Muslims. By giving Zakat, we purify our wealth and support members of our community who are facing hardship. This program ensures that Zakat is distributed properly and reaches those who are genuinely eligible according to Islamic principles.

Program Overview

  • Event Date: 28 Ramadan (18 March 2026)
  • Event Location: Nova Foundation Office, H# Padmarag, Rahman Nagar, Bogura – 5800
  • Total Families: Low-Income Families
  • Distribution Type: Essential food items and financial assistance for eligible families

Purpose of the Program

The main goal of this initiative is to:

  • Support financially struggling families
  • Reduce hardship during Ramadan
  • Ensure fair and responsible Zakat distribution
  • Strengthen community solidarity

Many families, especially day laborers, elderly individuals without stable income, widows, and vulnerable households, find it difficult to manage daily expenses due to rising commodity prices. Ramadan increases household expenses, making the situation even more challenging. Through this program, we aim to ease that burden.

Distribution Support

Eligible families will receive Zakat support to help meet their essential needs and observe Ramadan with dignity and comfort. The support includes carefully selected provisions to cover daily meals, household necessities, and other important items.

The support may include:

  • Essential Food Items: Rice, lentils, chickpeas, cooking oil, sugar, dates, semai (vermicelli), and onions for Iftar and Suhoor.
  • Financial Assistance: Direct support to help cover daily household expenses.
  • Necessary Clothing: Basic clothing items for comfort and dignity.
  • Additional Support: Other necessary assistance depending on the family’s needs.

These provisions are designed to provide nourishment, comfort, and peace of mind, ensuring families can focus on the spiritual blessings of Ramadan without undue hardship.

Zakat Distribution Program 2026
Zakat Distribution Program 2026
Zakat Distribution Program 2026
Zakat Distribution Program 2026

Importance of Zakat in Islam

“Establish the Salat, pay the Zakat and bow down before Me along with those who bow down.”
— (Qur'an 2:43)
“Take from their wealth a charity by which you purify them and cause them increase.”
— (Qur'an 9:103)
“Whoever is made wealthy by Allah and does not pay the Zakat of his wealth, then on the Day of Resurrection his wealth will be made like a bald-headed poisonous snake…”
— (Bukhari)

Donate Your Zakat for 2026

Your Zakat can bring relief, stability, and hope to families in need. By donating through Nova Foundation, you ensure that your Zakat is handled responsibly and distributed according to Islamic guidelines.

Let us fulfill this obligation sincerely on 18 March 2026 and share the blessings Allah has given us.

Give your Zakat. Support the needy. Strengthen the Ummah.

View Details
Qurbani Meat Distribution Program 2026

Qurbani Meat Distribution Program 2026

Eid al-Adha is a time of sacrifice, generosity, and sharing blessings. This year, Nova Foundation will organize the Qurbani Meat Distribution Program 2026 in Bogura on the 2nd day of Eid al-Adha to ensure that every family, regardless of their financial situation, can experience the joy and spirit of Eid. Through your support, we aim to bring nutritious meals, happiness, and dignity to those in need.

Program Details

  • Event Date: 28 May 2026 (Approx)
  • Event Location: Nova Foundation Office, H# Padmarag, Rahman Nagar, Bogura – 5800
  • Beneficiaries: Low-Income Families
  • Qurbani Meat Type: Cow, Goat, Lamb (properly processed and hygienically prepared for distribution).

Program Overview

The Qurbani Meat Distribution Program is designed to:

  • Provide fresh sacrificial meat to families who cannot afford it.
  • Support underprivileged households in enjoying a blessed Eid.
  • Strengthen the bonds of community and foster compassion.

Families will receive portions of properly processed meat along with essential food items, allowing them to celebrate Eid with comfort and joy. This initiative ensures that no one is left behind during this sacred festival.

What Families Will Receive

Eligible families may receive:

  • Fresh Qurbani Meat: Portions from sacrificial animals, prepared hygienically and safely.
  • Essential Food Items: Rice, lentils, and other staples to complement Eid meals.
  • Support for Families: Basic clothing and other necessities to ensure comfort and dignity.

These contributions help families enjoy nutritious meals and meaningful celebrations, reflecting the true spirit of Eid al-Adha.

Qurbani Meat Distribution Program 2026
Qurbani Meat Distribution Program 2026
Qurbani Meat Distribution Program 2026
Qurbani Meat Distribution Program 2026

The Spiritual Blessing of Qurbani

“It is from their wealth, a share for the poor and needy.”
— Qur’an 22:36
“The best of people are those who feed others during Eid.”
— Tirmidhi
“Whoever sacrifices and shares with the needy, Allah will bless him abundantly.”
— Muslim

Through Qurbani, we not only fulfill a sacred obligation but also share love, compassion, and sustenance with those who need it the most.

How You Can Make a Difference

Your Qurbani donation can bring joy, relief, and blessings to families struggling to celebrate Eid. By contributing through Nova Foundation, you ensure your sacrifice reaches the right hands, making Eid a festival of hope, nourishment, and happiness for everyone.

Join us on the 2nd day of Eid al-Adha 2026. Donate your Qurbani. Share your blessings. Spread joy and compassion.

View Details

Past Events

মাহে রমজানে সহমর্মিতা: নোভা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ - ২০২৬

মাহে রমজানে সহমর্মিতা: নোভা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ - ২০২৬

পবিত্র মাহে রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর সময়। এই উপলব্ধি থেকেই বগুড়ার শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মুখে হাসি ফোটাতে নোভা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ, ২০২৬) শহরের রহমান নগর এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় এই ‘ইফতার উপহার’। বিগত ৯ বছর ধরে আর্তমানবতার সেবায় নোভা ফাউন্ডেশন যে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, তারই একটি অংশ ছিল আজকের এই কার্যক্রম।

ফাউন্ডেশনের দীর্ঘদিনের এই কার্যক্রম প্রসঙ্গে নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ একরামুল হায়দার বলেন, “রমজানে সামর্থ্যবানরা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারলেও অনেক নিম্নবিত্ত পরিবারের জন্য পুষ্টিকর ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। আমরা সেই অভাব কিছুটা লাঘব করার লক্ষ্য নিয়ে বিগত নয় বছর ধরে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের সার্থকতা।”

আমরা বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়। আমাদের এই পথচলায় যারা সবসময় পাশে ছিলেন এবং থাকছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আগামী দিনগুলোতেও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা এভাবেই মানুষের পাশে থাকতে চাই।

View Details
Nova Foundation-এর পক্ষ থেকে ঈদ বস্ত্র ও খাদ্য বিতরণ

Nova Foundation-এর পক্ষ থেকে ঈদ বস্ত্র ও খাদ্য বিতরণ

পবিত্র ঈদুল ফিতর আমাদের শেখায় ভাগ করে নিতে, ভালোবাসতে এবং পাশে দাঁড়াতে। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে Nova Foundation-এর উদ্যোগে, সভাপতি জনাব মোঃ একরামুল হায়দার-এর সার্বিক তত্ত্বাবধানে, Nova Foundation এর নির্মিত Sonakania Madarasha & Eatim Khana সংলগ্ন এলাকায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

অনেক পরিবারের জন্য এই ছোট্ট উপহারই হয়ে ওঠে ঈদের সবচেয়ে বড় আনন্দ। নতুন শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে যখন কারো মুখে হাসি ফোটে — তখনই আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়।

Nova Foundation শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার বন্ধনে গড়া একটি পরিবার। আমরা বিশ্বাস করি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত, প্রকৃত মানবতা।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি। ইনশাআল্লাহ, এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

View Details
চতুর্থবারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

চতুর্থবারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

৬ ফেব্রুয়ারি ২০২৬—মানবতার আরেকটি উজ্জ্বল দিন। মরহুম প্রফেসর ডা. শহীদুল্লাহ–জাহানারার স্মরণে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম।

মহিষাবান এমন একটি এলাকা, যেখানে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া এখনো অনেকের জন্য কষ্টসাধ্য। সেই বাস্তবতায় নোভা ফাউন্ডেশন আবারও পৌঁছে দিল প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও সচেতনতার আলো। বাদ জুমার পর শুরু হওয়া এই ক্যাম্পে ১০০টিরও বেশি অসহায় ও নিম্নআয়ের মানুষ সেবা গ্রহণ করেন। আগতদের চোখেমুখে ছিল রোগের ক্লান্তি, আর বিদায়ের সময় ছিল স্বস্তি ও আশার হাসি।

👨‍👩‍👧‍👦 ১০০+ মানুষের জীবনে স্বস্তির ছোঁয়া: সাধারণ চেকআপ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা—সবকিছুতেই ফুটে উঠেছে মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকৃত মূল্য। একজন বৃদ্ধা মায়ের কৃতজ্ঞ চোখের পানি কিংবা একটি শিশুর সুস্থতার আশায় হাসিমুখ—এই দৃশ্যগুলো পুরো টিমের জন্য ছিল অনুপ্রেরণার শক্তি।

নোভা ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে—অসহায় মানুষের কাছে নিয়মিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এটি শুধু এক দিনের আয়োজন নয়। প্রতি মাসের প্রথম শুক্রবার এই স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে এলাকার মানুষ ধারাবাহিকভাবে চিকিৎসাসেবার সুযোগ পায়।

✨ সবার প্রতি কৃতজ্ঞতা: এই মানবিক আয়োজন সফল করতে যাঁরা পাশে ছিলেন—মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া ও সকল সহযোগী, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি নোভা ফাউন্ডেশনের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

👉 একসঙ্গে কাজ করার আহ্বান: এই উদ্যোগকে স্থায়ী করতে প্রয়োজন সবার অংশগ্রহণ। ক্ষুদ্র একটি অনুদান বা সহযোগিতাও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। নোভা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এই মানবিক অভিযাত্রার অংশ হোন।

🔗 অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাথে যুক্ত হোন: Donate Now

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে।

View Details
নোভা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

নোভা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

গতকাল, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজন করা হয়েছিল বিনামূল্যে চক্ষু সেবা ও মেডিকেল ক্যাম্প। এটি ছিল এক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সুস্থতা ফিরিয়ে দেওয়া।

👨‍👩‍👧‍👦 ক্যাম্পের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল:

  • ৫০ জনের চোখের পরীক্ষা ও বিনা বিনামূল্যে সেবা প্রদান
  • ১০+ জনের চোখের ছানি (Cataract) অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে
  • ১০০+ পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
Free Eye Care And Medical Camp Program
Free Eye Care And Medical Camp Program
Free Eye Care And Medical Camp Program
Free Eye Care And Medical Camp Program

👁️ ফ্রি চোখের পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প ভিডিও:

🙌 আপনারা যারা পাশে ছিলেন:

আপনার ছোট্ট সহায়তাই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

💛 অনুদান করতে এখানে ক্লিক করুন: Donate Now

View Details
Clean Water Project – Free Tube-Well Installation

Clean Water Project – Free Tube-Well Installation

An upcoming charity event focused on ensuring pure drinking water access for rural families through tube-well installation. Clean water is a vital necessity, and this initiative aims to support communities that struggle daily due to water scarcity. Inspired by the noble practice of offering water—one of the most rewarding acts of charity—this project works to bring long-term relief to families in need.

The event will be held in an area where several households and small shops have been facing severe water shortages for years. The Clean Water Project team will assess the location, install a new tube-well, and ensure proper access for all residents. Community leaders and foundation members will be present to oversee the installation and support the beneficiaries.

Everyone is encouraged to participate in this meaningful charity work and contribute to bringing safe water to those in need.

For support or, please contact us.

View Details
দ্বিতীয়বারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

দ্বিতীয়বারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

৫ ডিসেম্বর ২০২৫—দিনটি পরিণত হয়েছে মানবতার এক উজ্জ্বল উদাহরণে। মরহুম প্রফেসর ডা. শহীদুল্লাহ-জাহানারার স্মরণে নোভা ফাউন্ডেশনের আয়োজনে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম। মরহুম প্রফেসর ডা. শহীদুল্লাহ-জাহানারার স্মরণে নোভা ফাউন্ডেশনের আয়োজনে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্যসেবা দিন।

মহিষাবান এমন একটি এলাকা যেখানে চিকিৎসা সুবিধা যেন দূরের স্বপ্ন। সেই সীমাবদ্ধতার মাঝেই নোভা ফাউন্ডেশন পৌঁছে দিলো প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ এবং সেবার ছোঁয়া। বাদ জুমার পর শুরু হওয়া এই ক্যাম্পে ভিড় জমায় ১০০টিরও বেশি অসহায় ও নিম্নআয়ের পরিবার। আগত সবার মুখেই ছিল রোগ এবং সমস্যার চাপ, আর বিদায়ের সময় দেখা গেছে স্বস্তি আর আশার আলো।

👨‍👩‍👧‍👦 ১০০+ মানুষের জীবনে স্বস্তির ছোঁয়া: সাধারণ রোগের চেকআপ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধসহ স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা—প্রতিটি কাজে ফুটে উঠেছে মানুষের প্রতি দায়বদ্ধতার সত্যিকার মূল্য। একজন বৃদ্ধা মা যখন হাতে ওষুধ নিয়ে চোখ ভেজা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিংবা একজন শিশু যখন সুস্থতার প্রত্যাশায় হাসি ফুটিয়েছে—এই দৃশ্যগুলো আমাদের পুরো টিমের মনে গভীর প্রশান্তি এনে দিয়েছে।

নোভা ফাউন্ডেশন তার নিজস্ব লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে—অসহায় মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি ধারাবাহিক প্রতিশ্রুতি। শুধু এক দিনের আয়োজন নয়, প্রতি মাসের প্রথম শুক্রবার এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেন এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারে।

✨ সবাইকে আন্তরিক ধন্যবাদ: এই আয়োজন সফল করতে যাঁরা পাশে ছিলেন—মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া-সহ সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতা।

👉 একসঙ্গে কাজ করার আহ্বান: এই মানবিক উদ্যোগ স্থায়ী করতে প্রয়োজন সবার সমর্থন। ক্ষুদ্র একটি অনুদানও কারও জীবন পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে। নোভা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এই মহৎ অভিযাত্রার অংশ হোন।

🔗 অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাথে যুক্ত হোন: Donate Now

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে।

View Details
নোভা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

নোভা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ দরিদ্র মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ সম্পন্ন।

২৩ নভেম্বর ২০২৫

ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে নোভা ফাউন্ডেশন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার তিনটি মাদ্রাসায় মোট ১৬০ জন ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

এই আয়োজনকে সফল করতে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন:

  • হাফেজ রমাজানুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা
  • বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান
  • স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
  • নোভা ফাউন্ডেশনের নিবেদিত স্বেচ্ছাসেবক দল

এই মানবিক কার্যক্রমে স্থানীয় সহযোগী হিসেবে ছিলেন:

  1. হাফেজ রমাজানুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা)
  2. ব্যবসায়ী মিজানুর রহমান মিজান
  3. ব্যবসায়ী মাহিদুল ইসলাম

ছাত্রদের সঙ্গে খাবার ভাগাভাগি, কথা বলা এবং একসাথে আনন্দের মুহূর্ত কাটিয়ে নোভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন—

img
img
img
img

“এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্ববোধ থেকে নোভা ফাউন্ডেশন সবসময়ই কাজ করে যাবে।”

নোভা ফাউন্ডেশন একটি অলাভজনক, সেচ্ছাসেবী সংগঠন যা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষায় কাজ করে যাচ্ছে।

View Details
শীত বস্ত্র বিতরণ ২০২৫ - কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল

শীত বস্ত্র বিতরণ ২০২৫ - কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল

অলাভজনক মানবসেবামূলক প্রতিষ্ঠান নোভা ফাউন্ডেশন সফলভাবে সম্পন্ন করেছে দুই দিনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

ইভেন্ট তথ্য

তারিখ ২১ ও ২২ নভেম্বর ২০২৫
সময় সকাল ১০টা - বিকাল ৪টা
স্থান ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
আয়োজক Nova Foundation

এই উদ্যোগের মাধ্যমে:

  • ১০০০ পরিবার পেয়েছে শীতবস্ত্র।
  • একটি মাদ্রাসার ১০০ জন ছাত্র পেয়েছে শীতবস্ত্র (কম্বল) সহায়তা

এই মানবিক কার্যক্রমে স্থানীয় সহযোগী হিসেবে ছিলেন:

  1. হাফেজ রমাজানুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা)
  2. ব্যবসায়ী মিজানুর রহমান মিজান
  3. ব্যবসায়ী মাহিদুল ইসলাম

নোভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পুরো উদ্যোগটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন। তিনি বলেন — “প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। নোভা ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

ইভেন্টের মুহূর্ত সমূহ:

img
img
img
img

নোভা ফাউন্ডেশন বহু বছর ধরে পরিচালনা করে আসছে:

  1. শিক্ষা সহায়তা
  2. স্বাস্থ্যসেবা
  3. বিশুদ্ধ পানি সরবরাহ
  4. রমজানে ইফতার সামগ্রী বিতরণ
  5. গোস্ত বিতরণসহ আরও বহু মানবিক কার্যক্রম

এই শীতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাই— সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। আপনার ছোট একটি সহযোগিতা কারো শীত উষ্ণ করে দিতে পারে।

View Details
নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

আজকের দিনটি ছিল এক অসাধারণ সাফল্যের, ভালোবাসার এবং মানবতার। মরহুম প্রফেসর ডাঃ শহীদুল্লাহ-জাহানারা স্মরণে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে মহিষাবান, গাবতলী, বগুড়ার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম।

বগুড়ার প্রত্যন্ত অঞ্চল মহিষাবানের যেখানে চিকিৎসা সেবা যেন এক দুষ্প্রাপ্য স্বপ্ন, সেখানেই আমাদের প্রিয় নোভা ফাউন্ডেশন নিয়ে এলো এক ঝলক আশার আলো। বাদ জুমা থেকে দীর্ঘ সময় ধরে এই সেবাকেন্দ্রে ভিড় জমিয়েছিলেন প্রায় ১০০টিরও বেশি দুস্থ ও অসহায় পরিবার। তাদের চোখে মুখে ছিল রোগ-যন্ত্রণা, কিন্তু বিদায়বেলায় দেখা গেল এক নির্মল হাসি আর বুকভরা স্বস্তি।

👨‍👩‍👧‍👦 ১০০+ পরিবারের মুখে হাসি: সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা - প্রতিটি ধাপে আমরা অনুভব করেছি মানুষের প্রতি মানুষের দায়িত্ব। শত শত মানুষের পাশে দাঁড়ানোর এই সুযোগ আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। একজন বৃদ্ধা মা যখন বিনামূল্যে ওষুধ হাতে নিয়ে কৃতজ্ঞতা জানালেন, একজন শিশু যখন সুস্থতার আশ্বাস পেল, তখন আমাদের মনে হলো, এই কাজগুলোই আমাদের প্রকৃত সম্পদ।

নোভা ফাউন্ডেশন শুধু একটি সংস্থা নয়, এটি মানবসেবার এক অবিচল প্রতিজ্ঞা। আমরা জানি, শুধুমাত্র একদিনের সেবায় সব সমস্যার সমাধান হয় না। তাই এই উদ্যোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রতি মাসের প্রথম শুক্রবার অব্যাহত থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষরা যেন একটি সুস্থ জীবনের সুযোগ পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

আপনারাই আমাদের প্রেরণা: এই মহৎ কাজটির সফল বাস্তবায়নে যাঁরা অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন, সেই মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া-সহ সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক ধন্যবাদ।

👉 আসুন, হাতে হাত রাখি: এই বিশাল কর্মযজ্ঞের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনার সামান্য অনুদানও পারে মহিষাবানের মতো শত শত গ্রামে আলোর দিশা দিতে। আপনিও হতে পারেন এই মানবিক যাত্রার অংশীদার। নোভা ফাউন্ডেশনের মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন এবং একজন মানুষের জীবন বদলে দেওয়ার সঙ্গী হোন।

🔗 অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাথে যুক্ত হোন: Donate Now

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে।

View Details
সরকারিভাবে নিবন্ধিত হলো Nova Foundation

সরকারিভাবে নিবন্ধিত হলো Nova Foundation

আজ আমাদের জন্য এক গর্বের দিন!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Nova Foundation এখন থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারিভাবে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ Nova Foundation-এর অফিসে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে বগুড়া জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ রকনুল হক এবং সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলামমোঃ আতাউর রহমান আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে নিবন্ধন সনদপত্র হস্তান্তর করেন।

এই সনদ শুধু একটি কাগজ নয়—এটি একটি দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতীক

Certificate of Nova Foundatioin

Nova Foundation প্রতিশ্রুতিবদ্ধ:

  • সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর।
  • বিশ্বাস, নির্ভরতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার।
  • মানুষের হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জায়গা করে নেওয়ার।

Nova Foundation — মানবতার পাশে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে

আমাদের পাশে থাকুন, দোয়া করুন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।

View Details
ঈদ আনন্দ ছড়িয়ে দিতে নোভা ফাউন্ডেশন-এর বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি ২০২৫

ঈদ আনন্দ ছড়িয়ে দিতে নোভা ফাউন্ডেশন-এর বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোভা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ ২০২৫ তারিখে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হায়দার এর নেতৃত্বে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।

ঈদ সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, তবে অনেক পরিবার অর্থনৈতিক সংকটের কারণে ঈদের খুশি উপভোগ করতে পারে না। সেই পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে নোভা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও বস্ত্র, খাদ্যসামগ্রী, শাড়ি, লুঙ্গি, এবং অন্যান্য প্রয়োজনীয় উপহার বিতরণ করেছে।

এই আয়োজনের মাধ্যমে শতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ঈদের খুশি ভাগ করে নেওয়া হয়েছে। শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষেরা নতুন কাপড় ও খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন।

নোভা ফাউন্ডেশন শুধুমাত্র একটি সংস্থা নয়, এটি মানবসেবায় নিয়োজিত একটি পরিবার। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা!

View Details
নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার রহমাননগর এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৫ মার্চ ২০২৫) অনুষ্ঠিত হয়।

নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. একরামুল হায়দারের সার্বিক তত্ত্বাবধানে বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম উপহারস্বরূপ এই ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, ‘রমজান সিয়াম সাধনার মাস। নোভা ফাউন্ডেশন যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হায়দার জানান, ‘প্রতিবছর অসংখ্য মানুষ রমজানে ইফতার আয়োজন করতে পারলেও অনেক দরিদ্র পরিবার কষ্টে দিন কাটায়। এই বাস্তবতা উপলব্ধি করে গত আট বছর ধরে নোভা ফাউন্ডেশন ইফতার বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, যার মূল লক্ষ্য মানবতার সেবা।

তিনি আরও বলেন, ‘সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

যেকোনো ব্যক্তি নোভা ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে সাহায্যের আবেদন করতে পারেন অথবা আর্থিক সহায়তা দিয়ে এই মহৎ উদ্যোগের অংশীদার হতে পারেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফরিদ হায়দারসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

নোভা ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম

নোভা ফাউন্ডেশন শুধু রমজানে ইফতার বিতরণই নয়, বরং বছরের বিভিন্ন সময়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য নানা উদ্যোগ পরিচালনা করে। এর মধ্যে রয়েছেঃ-

  • শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ
  • দুস্থদের মাঝে মাংস বিতরণ
  • শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার সরবরাহ
  • স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

এই কার্যক্রমগুলো শুধু মানবসেবার জন্যই নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

View Details
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

আলহামদুলিল্লাহ, অনুষ্ঠিত হলো " নোভা ফাউন্ডেশনের " পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম!

ঈদ মানে আনন্দ - কিন্তু এই আনন্দের সীমাবদ্ধতা আছে । প্রতি বছর ঈদ আসে ঈদ যায়, কারো কাছে ঈদ মানে লাখ টাকার শপিং আবার কারো কাছে ঈদের দিনটি অন্য দিনের থেকে ব্যতিক্রম কোন দিন না। ঈদের খুশি থেকে অসহায়, দরিদ্র মানুষগুলো সবসময়ই বঞ্চিত। হ্যাঁ, আপনার আমার পাশেই আছে এমন অনেক গরিব দুস্থ, অসহায় মানুষ যারা চিরকালই ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আর আমরাই পারি এই আনন্দ ভাগ করে নিতে ।

আলহামদুলিল্লাহ, ধনী-গরিবের বৈষম্য দূরীকরণে " নোভা ফাউন্ডেশনের " অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এই বছরও সফলভাবে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয় এবং বগুড়া জেলার ( সোনাকানিয়া উত্তর পাড়া ব্রিজের কাছে ) মহিষাবান , গাবতলি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে। ঈদের আনন্দে সকলকে অংশীদার করতে এবং তাদের মুখে হাসি ফুটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১০০ টিরও বেশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ তুলে দেওয়া হয়।

উক্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন :-

সভাপতিত্বে ছিলেন : জনাব একরামুল হায়দার, চেয়ারম্যান, নোভা ফাউন্ডেশন ও (সিইও) আলফা নেট

উপদেষ্টা: জনাব ফরিদ হায়দার, প্রধান উপদেষ্টা, নোভা ফাউন্ডেশন

বিশেষ অতিথি: মোঃ এশাম হায়দার, মুহতামিম, সোনাকানিয়া মাদ্রাসা ও এতিম খানা ও (সিটিও) আলফা নেট এবং লাবনী আক্তার, কো-চেয়ারম্যান, নোভা আইটি ও (সিএইচআরও) আলফা নেট।

Eid_Clothes-Distribution
Eid_Clothes-Distribution

" নোভা ফাউন্ডেশনের " চেয়ারম্যান জনাব একরামুল হায়দার বলেন "বর্তমানে ঈদ বস্ত্র মূল্যের ঊর্ধ্বগতির জন্য একটি ভালো কাপড় কিনা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রায় কষ্টসাধ্য। তাই সবার সাথে ঈদ এর আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন ।

আসুন না মনের উদারতার দরজাটা একটু খুলে দেই। সামান্য একটু সহযোগিতার মাধ্যমে এমন অনেক কাজে অংশগ্রহণ করি। আপনিও এই প্রকল্পের অংশ হতে পারেন এবং আপনার হালাল উপার্জনের মাধ্যমে কম আয়ের মানুষের পশে দাঁড়াতে পারেন।

View Details
বগুড়ায় শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নোভা ফাউন্ডেশন

বগুড়ায় শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো নোভা ফাউন্ডেশন

পবিত্র মাহে রমজানে বগুড়ায় সোমবার বিকেলে ৩য় ধাপে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে শহরের রহমান নগর এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দিক-নির্দেশনায় পরম মমতায় সকলের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ একরামুল হায়দার।

এসময় তিনি বলেন, বিগত ৭ বছর ধরে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইচ্ছা থাকা সত্বেও ভালো খাবার দিয়ে ইফতার করার সামর্থ্য হয়ে উঠছে না তাই তারা এই ক্ষুদ্র প্রচেষ্টা করছেন মানবতার তাগিদে। সচেতন মানুষ মাত্রই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। তারাও সেই দায়বদ্ধতা থেকে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, তাদের নোভা ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করলে যে কেউ চাইলে সাহায্য সহযোগীতার জন্য আবেদন করতে পারে এবং সাহায্য সহযোগীতা পাঠাতেও পারে। ভবিষ্যতে তারা স্বাস্থ্য সচেতনতা মূলক যেমনঃ স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় মানবিক এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নোভা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফরিদ হায়দার ও আলফা নেটের চীফ টেকনিক্যাল অফিসার এশাম হায়দার প্রমুখ। উল্লেখ্য, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নতকরণ ও সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করছে নোভা ফাউন্ডেশন। যারা প্রতিবছর রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, দুস্থ পরিবারের মাঝে গোস্ত বিতরণ, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃদ্ধ অসুস্থ অক্ষম ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদানের মত ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচী পালন করে থাকে যা আগামীতেও অব্যাহত রাখতে চান সংশ্লিষ্টরা।

View Details
দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ!!!

দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ!!!

Nova Foundation এর মাধ্যমে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ
আলহামদুলিল্লাহ, ক্ষণিকের জন্য হলেও নোভা ফাউন্ডেশন এর উদ্যোগে বগুড়া শহরের রহমান নগর এলাকায় সুবিধাবঞ্চিত দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গত (২৫ শে সেপ্টেম্বর ২০২৩) এ ছাগলের গোস্ত বিতরণ এর মাধ্যমে কিছু সংখ্যক পরিবার এর মুখে হাসি ফুটাতে পেরেছি।
প্রতিটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাড়ছে নানা দূর্দশা, সেক্ষেত্রে দরিদ্র এবং দুস্থ মানুষের একবেলার আমিষের ঘাটতি মেটাতে হিমশিম খেতে হয়, তাছাড়া বছরে একবার কোরবানী ঈদে যে পরিমাণ গোস্ত বিতরণ হয় সেটাও সারা বছরের আমিষের অভাব পূরণ করতে পারে না। সুতরাং অসহায় মানুষের কথা চিন্তা করেই আমরা Nova Foundation এ ধরনের ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করে থাকি।
এই প্রকল্পের আওতায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গোস্ত বিতরণ, বৃদ্ধ অসুস্থ অক্ষম ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান, অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, সাবলম্বীকরণ প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম আমরা সম্পূর্ণ করে থাকি।
আপনিও নিজের আয়ের একটি নির্দিষ্ট অংশ অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়ার মাধ্যমে আল্লাহপাকের সন্তুষ্টি ও সাদাকার সওয়াব অর্জনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারেন।
View Details
বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে "Nova Foundation" এর নিজস্ব উদ্যোগে আবারো বিনামূল্যে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ !!!

নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে "Nova Foundation" এরই ধারাবাহিকতায় এবার সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে সাবগ্রাম এলাকার মামুন ভাইয়ের স্ত্রী কাঞ্চন খাতুনকে।
সংসারের অভাব অনাটনের জন্য বেশি দূর পড়াশোনা করতে পারেন নি মামুন ভাই। মাত্র SSC পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। বর্তমানে তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। কয়েক বছর আগে নদী ভাংগা সারিয়াকান্দির বেনিপাড়া, রাধিকানগর এলাকায় বসবাস করতেন তারা। মামুন ভাইয়ের সামান্য এই রোজগারে সংসার চালানো বেশ কঠিন হয়ে যায় । বাবা-মা, স্ত্রী সন্তান সহ ৫ জনের সংসার মামুন দম্পতির। সচ্ছলতার মাধ্যমে সংসারের অভাব দূর করতে চান কাঞ্চন খাতুন, তাই তো তিনি দর্জির কাজ শেখেন তার এক প্রতিবেশির ভাবির কাছে, কিন্তু সেলাই মেশিন টা আর কেনা হয় না সংসারে অভাব বলে। সেলাই মেশিন টা কেনা তার জন্য স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।
আর এই সময়ে কাঞ্চন আপুর স্বপ্ন পূরন করতে এগিয়ে আসে নোভা ফাউন্ডেশন, নোভা ফাউন্ডেশন চায় তাদের এই সামান্য উপহারের মাধ্যমে সচ্ছলতা আসুক কাঞ্চন খাতুনের পরিবারে।
এভাবেই কাজ করে যাচ্ছে নোভা ফউন্ডেশন, আর আগামীতেও কাজ করেই যাবে ইনশা আল্লাহ্‌।
আপনার, আমার ক্ষুদ্র দান-সদকা পাল্টে দিতে পারে অন্যের জীবন এবং গড়ে দিতে পারে সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ।
View Details
গ্রামবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন

গ্রামবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে টিউবওয়েল স্থাপন

পানির অপর নাম জীবন। সেই জীবনের ব্যবস্থা করে দিল "নোভা ফাউন্ডেশন"
মানুষকে পানি পান করানোর ফযীলত সম্পর্কে অনেক হাদীছ বর্ণিত হয়েছেঃ
একদা সা‘দ বিন ওবাদাহ (রাঃ) নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, আপনার নিকট কোন ছাদাক্বা সর্বাধিক পসন্দনীয়?
তিনি বললেন, পানি পান করানো’
অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক ছওয়াবপূর্ণ ছাদাক্বা আর নেই’বগুড়া জেলার গাবতলী থানার সোনাকানিয়া এলাকায় নোভা ফাউন্ডেশন এর উদ্যোগে “Clean Water Project” এর অংশ হিসেবে একটি নলকূপ স্থাপন করা হয়।
দীর্ঘদিন হলো সেখানকার বসবাসরত প্রায় ৮-১০ টি পরিবার ও কয়েকটি দোকান বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল। যার ফলে তারা নানা রকম সমস্যায় দিন পার করছিল।
আপনারা ইতিমধ্যে জানেন যে সোনাকানিয়া মহিষাবান এলাকায় নোভা ফাউন্ডেশন এর একটি মাদরাসা রয়েছে যেটা “সোনাকানিয়া মাদরাসা ও এতিমখানা” নামে পরিচিত। নোভা ফাউন্ডেশন যখন মাদরাসার কাজে সোনাকানিয়া মাদরাসায় যায় তখন তারা জানতে পারে এই যায়গায় একটি নলকূপের প্রয়োজন।
এরই ধারবাহিকতায় নোভা ফাউন্ডেশন যতদ্রুত সম্ভব একটি নলকূপ ক্রয় করে এবং তা যথাসময়ে যথাপোযুক্ত স্থানে স্থাপন করেন।
উক্ত এই প্রজেক্টে উপস্থিত ছিলেন আলফা নেট এর প্রতিষ্ঠাতা জনাব আব সুফিয়ান হায়দার ও নোভা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব একরামুল হায়দার।
আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই রকম উত্তম ফযীলত পূর্ণ কাজে অংশগ্রহণ করি।
সাহায্য-সহযোগিতা করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

ইমেইলঃ [email protected]
হটলাইনঃ +8809613 825 925
View Details
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে "Nova Foundation" এর নিজস্ব উদ্যোগে আবারো বিনামূল্যে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ!!!

নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে "Nova Foundation"। অসহায়ত্ব দূর করার মূল মন্ত্র হলো স্বনির্ভর হওয়া। আপনার ক্ষুদ্র দান-সদকা পাল্টে দিতে পারে অন্যের জীবন এবং গড়ে দিতে পারে সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ। "Nova Foundation" মানুষের জন্য বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম যেমন: Medical treatment, Educational help, blood donation, বন্যায় প্লাবিত অঞ্চলে সার্বিক সহযোগিতা,অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য, ইফতার ও ঈদ উপহার প্রদান করে আসছে।

তারই প্রেক্ষিতে গত ১ অক্টোবর ২০২৩ অসহায় নারীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ করা হয়। এইভাবে ছোট-বড় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব সামান্য পরিমাণ লাঘব করা "Nova Foundation" এর একমাত্র লক্ষ্য ।

View Details
অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ!!!

অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ!!!

গত ৯ এপ্রিল(রবিবার) নোভা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পুর্ণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সাবেক পরিচালক এবং নোভা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ ফরিদ হায়দার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হায়দার।

প্রায় ১০০ টিরও বেশি অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ইফতার সামগ্রি তুলে দেওয়া হয়। নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন "বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য একটি ভালো খাবার দিয়ে ইফাতার করা গরীব ও অসহায় মানুষদের জন্য কষ্টসাধ্য। যারা আল্লাহ্র উদ্দেশ্যে রোজা রাখেন তাদের যেন ইফতারিতে একটু উপকার হয় এবং তাদের কষ্ট লাঘব করার জন্যই এটি নোভা ফাউন্ডেশনের একটি ছোট্ট উদ্যোগ। আল্লাহ যদি আমাদের সহায় থাকেন তাহলে আমরা আগামি বছর আর বেশী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পারব, ইনশাল্লাহ।"

View Details
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ -  ভেলাজান, ঠাকুরগাঁও

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - ভেলাজান, ঠাকুরগাঁও

আলহামদুলিল্লাহ নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঠাকুরগাঁও এর একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম ভেলাজান, পোস্ট ভেলাজান, থানা জেলা ঠাকুরগাও, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল হক (চেয়ারম্যান ৭নং চিলারং ইউপি) প্রধান অতিথী এবং বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোলেয়মান আলী (অবসর প্রাপ্ত এ জি এম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ও জনাব মোঃ আব্দুস সামাদ (সভাপতি ভেলাজান মহাবিদ্যালয়) এছাড়াও চিলারং ইউনিয়নের ১১ টি ওয়ার্ডের মেম্বার দের কে নিয়ে সেখানকার অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে ৪৫০ টি কম্বল ২০০ টি চাদর (মহিলাদের জন্য) এবং ৬০ টি বড় চাদর পুরুষদের জন্য মোট ৭১০ জনকে বিতরণ করা হয়।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক এর ২ জন প্রতিনিধিও আমাদের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের মতামত এবং তাদের চিন্তাধারার ওপর ভিত্তি করেই আমরা সেখানকার স্থানীয় ব্যক্তিদেরকে শীতবস্ত্র বিতরণ করেছি।
সেইসাথে নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মসজিদে আর্থিক সহায়তা ও ২ টি মাদ্রাসায় আর্থিক সহায়তার পাশাপাশি কম্বল ও চাদর বিতরণ করা হয়।
সেখানকার স্থানীয় সেচ্ছাসেবক যারা আমাদেরকে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে সাহায্য করেছেন তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল যেখানে ২৮ জন উপস্থিত ছিলেন।
পুরো সময় ধরে আমাদের সাথে ছিলেন ডাক্তার: আশরাফুল আলম ও স্থানীয় ভেলাপুকুর পাড় জামে মসজিদ এর ঈমাম শাইখ আবু সুফিয়ান।
আলহামদুলিল্লাহ আমরা নোভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আবারও আরো বেশি মানুষের জন্য যেন এই ধরণের প্রোগ্রাম অব্যাহত রাখতে পারি এই দোয়া চাই সবার কাছে।
View Details
নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বী করণ প্রকল্প!

নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বী করণ প্রকল্প!

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জীবন-যাপন অন্য স্বাভাবিক দশটি মানুষের মতন নয়। তারা প্রতিনিয়ত লড়ছে জীবন বাঁচানোর লড়াইয়ে। সমাজের এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নোভা ফাউন্ডেশন শুরু করেছে স্বাবলম্বীকরণ প্রকল্প।

নোভা ফাউন্ডেশনে যেমন বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায় , সহায়তার হাত বাড়ায় ঠিক তেমনি স্থায়ীভাবে যাতে মানুষ স্বনির্ভর ও স্বাবলম্বী হতে পারে, সেজন্য এই স্বাবলম্বীকরণ প্রকল্পের অগ্রযাত্রা।

দীর্ঘদিন যাবৎ নোভা ফাউন্ডেশন দরিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম যেমন, বেকার মানুষদের মধ্যে হস্থশিল্প ও কারিগরি প্রশিক্ষন সহ প্রয়োজনীয় উপকরন প্রদান, অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী প্রদান, এতিম ও অসহায় পীড়িত মানুষের মধ্যে পুর্নবাসনমূলক প্রকল্প গ্রহণ, ইসলামিক শিক্ষার মান উন্নয়ন প্রচার এবং প্রতিষ্ঠার নিমিত্তে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা স্থাপন সহ গরিবদের মধ্যে বিনামূল্যে বই সরবরাহ করা ইত্যাদি পরিচালনা করে আসছে। এইভাবে ছোট-বড় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব সামান্য পরিমাণ লাঘব করাই নোভা ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য ।

এভাবে সমাজের উন্নয়ন এবং অসহায় মানুষের সাহায্যের জন্য প্রয়োজন আপনার একটু সহযোগিতা , আপনিও এগিয়ে আসতে পারেন একটি মানুষের জীবন পরিবর্তনের সঙ্গী হিসেবে। অনুদান বা সাহায্য-সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন +8809613 250 250 এই নাম্বারে।

View Details
Underprivileged Children Education in Bangladesh

Underprivileged Children Education in Bangladesh

Education is often referred to as the great equalizer: It can open the door to jobs, resources, and skills that a family needs to not just survive, but thrive. Education is the route out of poverty for many children. It gives them a chance to gain the knowledge and skills needed to improve their lives. But hundreds of children never see the inside of a classroom.
View Details
Meeting with Sonakaniya residents on developing their Jame Mosque

Meeting with Sonakaniya residents on developing their Jame Mosque

Nova Foundation is committed to bringing social welfare, sustainable development to society and also making them aware of their fundamental rights. we are dedicated to the task of transforming Poor people's lives from vulnerabilities. We strongly believe in the fact that empowering the rural sector will solve myriad of the problems and difficulties they are suffering there.
View Details
Rohingya Refugee Relief Program Cox's Bazar, Bangladesh

Rohingya Refugee Relief Program Cox's Bazar, Bangladesh

Nova Foundation is committed to bringing social welfare, sustainable development to society and also making them aware of their fundamental rights. we are dedicated to the task of transforming Poor people's lives from vulnerabilities. We strongly believe in the fact that empowering the rural sector will solve myriad of the problems and difficulties they are suffering there.
View Details

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer