নোভা ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোভা ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোভা ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা গত ১ এপ্রিল (বুধবার) ফাউন্ডেশনের নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব একরামুল হায়দারের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

annual-general-meeting
annual-general-meeting
annual-general-meeting
annual-general-meeting

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে সংগঠনের পরিধি বাড়াতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

annual-general-meeting

সভাপতির বক্তব্যে জনাব একরামুল হায়দার বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হব।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী বছরের জন্য টেকসই উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মতামত প্রদান করেন এবং একটি শক্তিশালী, কার্যকর ও অংশগ্রহণমূলক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


Share On:

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer