অষ্টমবারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম
গত ০৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার, নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, মহিষাবন, গাবতলী, বগুড়ায় ৮ম বার অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।
✨ কার্যক্রমের মূল চিত্র:
- ৯০+ অসহায় ও দুস্থ পরিবারকে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান
- বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
- স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আমাদের এই মহৎ যাত্রায় অংশীদার হতে বা অনুদান দিতে ভিজিট করুন: Donate Now
পামানুষের কল্যাণে, মানবতার সেবায় - নোভা ফাউন্ডেশনে।